# স্মৃতিতে ২০০১ এ স্পেস অডিসি কুব্রিকের এ স্পেস অডিসি বহু কারণে জনপ্রিয়, বিশ্ব সিনেমার সেরাগুলোর একটা বলে প্রসিদ্ধ কিনা। তবে এই সিনটা বিশেষ প্রিয় আমার, অন্যরকম ভালোলাগা কাজ করে। স্পেসশিপের ক্রু একটা সুইচে চাপ দেয়, অমনি কৃত্রিম অভিকর্ষ বল সৃষ্টি হয় আর সে বৃত্তাকার সিড়িতে হাটতে থাকে! এবং কয়েক পা যাওয়ার পর, সে উল্টো হয়ে সিলিং এ ঝুলে আছে, হাতে ট্রে ভর্তি খাবার। ![From the film](https://i.imgur.com/ZbOAQjY.gif) দেখলেন? পড়ে যাচ্ছে না! গোটা সিন এমন একটা অচেনা আবহ তৈরী করেছিলো যার সাথে, সিনেমার মুক্তির সাল, অর্থাৎ ১৯৬৮ এর মানুষ পরিচিত ছিলো না। চন্দ্রাভিজানের ঠিক আগের সালের সিনেমা, বিশেষ করে যখন জনমনে স্পেসরেইস নিয়ে বিবমিষা জাগ্রত হয়ে গেছে। সে হিসেবে ২০০১ চন্দ্রাভিজান নিয়ে মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে বটে! বাস্তব প্রভাব বেকুবদের মুন ল্যান্ডিং কনস্পাইরেসি থিওরি নয়। বলা হতে পারে, এমন সিন তো আরো আছে। সত্যি, জিরো গ্রাভিটিওয়ালা বহুত সিন ২০০১ এরপরে নির্মিত বহুত সিনেমায় পাওয়া যাবে বটে, কিন্তু ঐসবই গিমিক হিসেবে ব্যবহৃত। চমকে দেয়ার জন্যে। ২০০১ এর এই সিনের মত ক্যাজুয়াল নয়। "কল্পিত স্বাভাবিকতা" নয়। ঐ সময় এইরকম গ্রাভিটি কিভাবে বানিয়েছিল এ ব্যাপারে ঘাটিনি, তবে আমার ধারণা গোটা কাঠামো একটা সিলিন্ডারের মত, আর ক্যামেরা তার সাথে ফিক্সড করা। কাঠামো ঘুরেছে, আর অভিনেত্রী হেটেছে পৃথিবির ওরিয়েন্টেশন বরাবর, কিন্তু ক্যামেরা ফিক্সড বলে মনে হয়েছে অভিনেত্রী হেটে সিলিং-এ ঝুলে আছে। এই টেকনিক এখনও ব্যবহৃত হয়। — notacinephile