# সখাপ্রেম, গুড উইল হান্টিং থেকে
নতুন [cinetv](https://hive.blog/cine/@brofund/announcing-the-launch-of-cinetv) ট্রাইবের কথা বোধকরি বাঙালি কমুনিটির অনেকেই জানেন। সেখানকার সাপ্তাহিক ফিল্ম ডিসকাশনে বর্তমানে চলছে Good Will Hunting. গুস ভান সান্টের এই সিনেমাটা নিয়ে একটা সময় প্রচু্র ভাবানুরাগে ভুগেছি এবং সেখান থেকে পছন্দের একটা মুহুর্তের কথা স্মরণ করতে চাই।

> Will: Whats wrong with laying bricks? There's honor in it.
Sean: Is that why you've became a janitor of the most prestigious technical college in the whole fucking world?
দোটানা আর আক্ষেপের কী অপূর্ব দ্বিত্বতা!
উইল যদি ওর ছোট শহর আর দিনমজুরের জীবন ছেড়ে চলে যায়, তার প্রভাব নিশ্চই শনের উপর পড়বে।
উইলের অতিমানবীয় মেধা উইল নিজে যতখানি গুরুত্ব দেয়, তার চেয়ে বহুগুণে দেয় বন্ধু শন। শনের নেই বলেই আক্ষেপের জায়গাটা ভালো মত বোঝে। তাই অপার সম্ভাবনার কথা ভেবে বন্ধুকে তাড়া দেয় ভাগার।
কিন্তু আমার মনে হয় না, শনের অবচেতন মন চায় উইল সব ছেড়ে ভাগুক। উইলের অনুপস্থিতি ওদের আড্ডায় পানি ঢেলে দেবে, বহুদিনের নির্ভরতার খুঁটি অস্তিত্ব হারাবে।
আগত দিনগুলি শনের জন্যে খালি খালি হয়ে যাবে, আর ওর বাকি দু-বন্ধু সে খালি জায়গা পূর্ণ করার মুরোদ রাখে না।
তবুও শন মনে প্রাণে চায় উইল প্রস্ফুটিত হোক, চূড়ান্তে যাক। ওর দ্বিত্বতা দোলা দিয়ে যায়।
- notacinephile