"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০ | শেয়ার করো শীতকালীন সবজির রেসিপি
#abbcontest-30 #recipe-contest #amarbanglablog #contest #steemexclusive #steem

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam ভাই

নমস্কার...

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করছি সকলে ভালো আছেন। প্রতিযোগিতা, প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা আপনাদের সামনে চলে এলো আরো এক নতুন প্রতিযোগিতা। আজ আপনাদের সামনে আমি আমার বাংলা ব্লগের ৩০ তম প্রতিযোগিতা নিয়ে হাজির হয়ে পরলাম। সে সূত্র ধরেই আজকের পোস্টের মাধ্যমে আমি প্রতিযোগিতার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট নিয়মাবলী আপনাদের সাথে ভাগ করে নেবো।
শীত মানেই হরেক রকমের শাক সবজি। আর শাক সবজি মানেই নানা রঙে নানা পদে ভোজনরসিক বাঙালির রসনা তৃপ্তি। আমি যেমন নিজে শাক সবজি খুব পছন্দ করি, সে নিরামিষ পদেরই হোক কিংবা আমিষ। সবজি হলে আমার আর কিছু চাই না। শাক সবজি যেমন খেতেও ভালো তেমনি শাক সবজিতে আমাদের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং ফাইবার থাকে অনেক বেশি মাত্রায়। খাবারের মধ্যে লুকিয়ে থাকে জীবনের বেঁচে থাকার রসদ, সবজি হয়তো সেই কথারই আক্ষরিক রূপ। আজ আমরা সেই আক্ষরিক রূপকে বাস্তবের থালায় নিয়ে আসতে আপনাদের সামনে **শীতকালীন সবজির রেসিপি** প্রতিযোগিতা নিয়ে এলাম।
সবজি নানান ভাবে নানান স্বাদে রান্না করে খাওয়া যায় তেমনি আবার কিছু কিছু সবজি কাঁচা অবস্থাতেও বেশ ভালো লাগে। তাই আপনাদের থেকে প্রত্যাশা রইলো সে কাঁচা হোক কিংবা রান্না, সে নিরামিষ হোক কিংবা আমিষ। আপনারা আপনাদের মাঝে লুকিয়ে থাকা রন্ধন শিল্পীর দিকটা অবশ্যই আমাদের সামনে তুলে ধরবেন। তাহলে চলুন প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।
https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/asa.png
### নির্দেশিকাঃ

- প্রতিযোগিতাটি শুধুমাত্র **আমার বাংলা ব্লগ** এর সদস্যদের জন্য।
- পোষ্টটি অবশ্যই **আমার বাংলা ব্লগ** এর মাধ্যমে করতে হবে।
- আপনার **শীতকালীন সবজির রেসিপি-তে** কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
- Plagiarism নিষিদ্ধ , তাই **Plagiarism** পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- কারো লেখা কিংবা ফটোগ্রাফ কপি করা যাবে না।
- কপিরাইট প্রটেক্টেড কোন ছবি ব্যবহার করা যাবে না।
- পোষ্ট করার পর আর **এডিট করা যাবে না**, সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
- অংশগ্রহনের সময়সীমা **৮-ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য করা হবে।**
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-30, #recipe-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
- **১০% এর বেশী** বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
- আপনাকে অবশ্যই **আমার বাংলা ব্লগ** কমিউনিটি *Subscribe* করতে হবে এবং পোস্টটি *Re-steem* করতে হবে।
- আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে **কমেন্ট করার** মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

### পুরস্কারঃ

- প্রথম স্থান অধিকারী - ২৫ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ১৮ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী -  ১৫ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী - ১০ স্টিম

#### এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ

| ID | Designation |

| @rme | Founder |
| @blacks | Co-Founder |
| @rupok | Community Moderator 🇧🇩 |
| @kingporos | Community Moderator 🇮🇳 |
| @alsarzilsiam | Community Moderator 🇧🇩 |
| @tangera | Community Moderator 🇧🇩 |
| @ayrinbd | Community Moderator 🇧🇩 |
https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/asa.png

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৯-ই ফেব্রুয়ারি, ২০২৩ রোজ বৃস্পতিবার, ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাংআউটের মাধ্যমে।

***প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের মডারেটরবৃন্দ।***

ধন্যবাদ সবাইকে।

**[VOTE](https://steemitwallet.com/~witnesses) @bangla.witness as witness**
[](https://steemitwallet.com/~witnesses)
**OR**

**[SET](https://steemitwallet.com/~witnesses) @rme as your proxy**

[](https://steemitwallet.com/~witnesses)

Support @heroism Initiative by Delegating your Steem Power

| [250 SP](https://steemlogin.com/sign/delegateVestingShares?delegator=&delegatee=heroism&vesting_shares=464400.000000%20VESTS) | [500 SP](https://steemlogin.com/sign/delegateVestingShares?delegator=&delegatee=heroism&vesting_shares=928400.000000%20VESTS) | [1000 SP](https://steemlogin.com/sign/delegateVestingShares?delegator=&delegatee=heroism&vesting_shares=1856800.000000%20VESTS) | [2000 SP]( https://steemlogin.com/sign/delegateVestingShares?delegator=&delegatee=heroism&vesting_shares=3713600.000000%20VESTS) | [5000 SP](https://steemlogin.com/sign/delegateVestingShares?delegator=&delegatee=heroism&vesting_shares=9283699.000000%20VESTS) |

[Join Heroism Discord Server for more Details](https://discord.gg/fVpc9RfN5C)