~~"আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা-৫৪ || শেয়ার করো তোমার তৈরি নকশী পিঠার রেসিপি | <center> আসসালামুআলাইকুম </center> | | ---- | বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ![contest 54.png](https://cdn.steemitimages.com/DQmeS9ZVXbN5jyDhwQz55TvPwvPj1ZFfuYNF6DRKFLYKQJY/contest%2054.png) <center><sub>ব্যানার ক্রেডিট: @alsarzilsiam</sub></center> -------------------- <div class="text-justify"> বর্তমানে রমজান মাস চলছে এবং এই রমজান মাসকে ঘিরে বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি আমরা দেখতে পাই। ঠিক তেমনিভাবে ইফতারের আয়োজন যখন আমরা করি তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের নকশী পিঠার রেসিপি ও থাকে। আমরা বাঙালি একটু ভাজাপোড়া একটু বেশি পছন্দ করে থাকি, সেই পছন্দের জিনিস যদি নকশী পিঠার তাহলে তো আর কোন কথাই নেই। কি, একটু কি আইডিয়া করতে পারছেন এবারের প্রতিযোগিতা টপিক কি? আমাদের এবারের প্রতিযোগিতার টপিক হচ্ছে **“শেয়ার করো তোমার তৈরি নকশী পিঠার রেসিপি”**। আমরা সকলেই জানি আমার বাংলা ব্লগের সদস্যরা সব সময়ই আমাদের দেয়া সব ধরনের চ্যালেঞ্জই স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছেন, পাশাপাশি তাদের সেরাটাই আমাদেরকে উপহার দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।এবারও আশা করছি তার কোন ব্যতিক্রম হবে না। </div> <br> <div class="text-justify"> <b> চলুন তাহলে প্রতিযোগিতার টপিক নিয়ে একটু ধারনা দিয়ে ফেলিঃ </b> আমাদের বাঙ্গালীদের সাথে পিঠার সম্পর্ক কিন্তু গভীরভাবে জড়িত। এই পিঠার জন্য আলাদা কোন সিজনের প্রয়োজন হয় না, আমাদের যখন ইচ্ছা করে তখনই বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার রেসিপিগুলো তৈরি করে পিঠা তৈরি করে ফেলি। এই পিঠাগুলো খেতেও প্রচুর সুস্বাদু হয়ে থাকে। এই প্রতিযোগিতায় আপনারা যেকোনো ধরনের নকশী পিঠার রেসিপি তৈরি করতে পারেন। যদি আপনারা এই নকশী পিঠার রেসিপি একটু ইউনিক ভাবে তৈরি করে উপস্থাপন করেন সে ক্ষেত্রে কিন্তু অনেক চমৎকারই হবে বিষয়টি। আমার বাংলা ব্লগ কমিউনিটি আপনাদের সৃজনশীলতাকে মূল্যায়ন করেন এবং এই সৃজনশীলকে কাজে লাগিয়ে আপনারা নতুন নতুন রেসিপি আমাদেরকে উপহার দিবেন, এটাই আশা করছি। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। আপনারা যেই ছবিগুলো উপস্থাপন করছেন সেই ছবিগুলো যেন স্পষ্ট হয় এবং আপনার উপস্থাপনা যেন সুন্দর হয়, সেই সাথে প্রতিটি ধাপের সঠিকভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন। তাহলেই আপনি এই প্রতিযোগিতাই বিজয়ী হয়ে উঠতে পারবেন। যেহেতু রমজান মাস চলছে সেহেতু এই নকশী পিঠা আপনার ইফতার গুলোকে আরো মুখরোচক এবং সুস্বাদু করে তুলবে বলে আশা করছি। তবে চলুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কিছু নিয়মাবলী জেনে আসি। -------------------- ### নির্দেশিকাঃ *** - প্রতিযোগিতাটি শুধুমাত্র **আমার বাংলা ব্লগ** এর সদস্যদের জন্য। - পোষ্টটি অবশ্যই **আমার বাংলা ব্লগ** এর মাধ্যমে করতে হবে। - কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে। - Plagiarism নিষিদ্ধ, তাই <b> Plagiarism</b> পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে। - পোষ্ট করার পর যদি মনে করেন ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুইবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক গ্রহণযোগ্য হবে না। - অংশগ্রহনের সময়সীমা <b> ২১শে মার্চ , ২০২৪ সকাল ৮ টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে। </b> - আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-54, #recipe এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে। - <b>১০% এর বেশী</b> বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। - আপনাকে অবশ্যই **আমার বাংলা ব্লগ** কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে। - আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে <b>কমেন্ট করার</b> মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। <center>https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/asa.png</center> ### পুরস্কারঃ *** ##### প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম ##### দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম ##### তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম ##### চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম ##### পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম ##### ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম ##### সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম ##### বিশেষ পুরস্কার- ১৫ স্টিম _______ <center>https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/asa.png</center> #### এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ *** | ID | Designation | | -------- | -------- | | @rme | Founder | | @blacks | Co-Founder | |@rupok | Moderator | | @alsarzilsiam | Moderator | |@kingporos | Moderator | |@tangera | Moderator | |@ayrinbd | Moderator | <center>https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/asa.png</center> <b><center><div class="phishy">প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২১শে মার্চ, ২০২৪ রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির Voice Hangout এর মাধ্যমে। </div></center></b> *** <center>***প্রতিযোগিতার স্পন্সর এবিবি ফির্চাড***</center> <center><sub>Posted using [SteemPro Mobile](https://play.google.com/store/apps/details?id=com.steempro.mobile)</sub></center>~~